ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ধর্ষণ ও ধর্ষণের সহযোগিতার মামলায় বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের দুই নেতার জামিন আবেদন খারিজ করে দিয়েছেন আদালত। বৃহস্পতিবার ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের আদালত শুনানি শেষে এই আদেশ দেন। তারা হলেন, সংগঠনটির যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম ও সহ-সভাপতি মো. নাজমুল হুদা।
এর আগে দুই আসামির পক্ষে তাদের আইনজীবী জামিন চেয়ে আবেদন করেন। এসময় রাষ্ট্রপক্ষ জামিনের বিরোধিতা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত তাদের জামিন আবেদন খারিজ করে দেন।
এ মামলায় গত ১১ অক্টোবর আসামি মো. সাইফুল ইসলাম ও মো. নাজমুল হুদাকে গ্রেপ্তার করে পুলিশ।
এরপর গত ৩ ডিসেম্বর লালবাগ থানার মামলায় তাদের দুইজনকে দুই দিন করে রিমান্ড
মঞ্জুর করেন আদালত। এরপর রিমান্ড শেষে গত ৭ ডিসেম্বর তাদের কারাগারে
পাঠানো হয়।
গত ২০ সেপ্টেম্বর লালবাগ থানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী বাদী হয়ে ভিপি নূরুল হক নুর সহ ৬ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেন। এ মামলার অপর আসামিরা হলেন, বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের যুগ্ম আহ্বায়ক নাজমুল হাসান সোহাগ, একই সংগঠনের আহ্বায়ক হাসান আল মামুন, বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মো. সাইফুল ইসলাম, ছাত্র অধিকার পরিষদের সহ-সভাপতি মো. নাজমুল হুদা এবং ঢাবি শিক্ষার্থী আবদুল্লাহ হিল বাকি।
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী খাদেমুল ইসলাম বলেন, দুই আসামির বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ নেই৷ তাছাড়া তারা মুল আসামি নয়। এদিকে আসামি সাইফুল ইসলাম ৪১ তম বিসিএস এর লিখিত পরীক্ষার উত্তীর্ণ হয়েছে। আগামী ১৬ ফেব্রুয়ারি ভাইভা শুরু হওয়ার কথা রয়েছে। এ অবস্থায় তার ক্যারিয়ার চিন্তা করে আদালতে যুক্তি তুলে ধরে জামিন শুনানি করেছিলাম। কিন্তু আদালত জামিন আবেদন নাম


0 Comments