
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় সারির একটা দল পাঠিয়েছে উইন্ডিজ ক্রিকেট বোর্ড। পাঠিয়েছে বললে ভুলই হবে, বলা যায় বাধ্য হয়েই এমন দল পাঠাতে হয়েছে।
দলের অভিজ্ঞ আর সিনিয়র ক্রিকেটাররা করোনার ভয়ে বাংলাদেশে আসতে রাজি হননি তবে দিব্যি খেলে যাচ্ছেন বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে। এই না আসার তালিকায় রয়েছেন শাই হোপ। টেস্ট দল থেকে বাদ পড়লেও শাই হোপ নিয়মিত মুখ ওয়ানডে আর টি-টোয়েন্টি দলে। সেই বিবেচনায় বাংলাদেশ সফরেও আসার কথা ছিল।
এদিকে মাঠে গড়াতে যাচ্ছে ঘরোয়া ওয়ানডে টুর্নামেন্ট রিজিওনাল সুপার ফিফটি কাপ। এখানে খেলার জন্য খেলোয়াড়দের করোনা পরীক্ষা করা হয়। যেখানে ফলাফলের পর জানা যায় হোপ সহ করোনা পজিটিভ হয়েছেন তার ভাই কাইল হোপও। দুই ভাই ছাড়াও গায়ানার ট্রেভন গ্রিফিথের শরীরে করোনার অস্তিত্ব পাওয়া গেছে।
এই খবর নিশ্চিত করেছে বারবাডোজ ক্রিকেট
অ্যাসোসিয়েশন। আগামী ৭ ফেব্রুয়ারি থেকে অ্যান্টিগায় শুরু হতে যাওয়া এই
ঘরোয়া এই টুর্নামেন্টে খেলা হচ্ছে না দুই ভাইয়ের।
করোনার ভয়ে বাংলাদেশ সফরে আসেননি টেস্ট অধিনায়ক জেসন হোল্ডার, ওয়ানডে অধিনায়ক কাইরন পোলার্ডসহ দলের নিয়মিত ১০ ক্রিকেটার।

0 Comments