সর্বশেষ

6/recent/ticker-posts

Header Ads Widget

ডিমের কুসুম পুরোপুরি সেদ্ধ না হলে কি কোনো ক্ষতি হয়?

প্রশ্নটির জন্য ধন্যবাদ। এটি নিয়ে বহুদিন ধরেই বিতর্ক চলে আসছে। অনেকেই বলেন পুরোপুরি সেদ্ধ ডিমের চাইতে আধসেদ্ধ ডিমে বেশি উপকার। এই সংক্রান্ত একটু মতবিরোধ তো আছেই।

আমরা শুনে থাকি যে বিভিন্ন বডি বিল্ডাররা কাঁচা ডিম খান। অনেকে নিজেরা আধসেদ্ধ ডিম খান, বাচ্চাকেও খাওয়ান। কিন্তু এইভাবে খাওয়া কোনো কোনো ক্ষেত্রে ক্ষতিকর হতে পারে। অনেকসময় ডিমের কুসুমে সালমোনেলা নামক একধরণের ব্যাকটেরিয়ার সন্ধান পাওয়া যায়। সেক্ষেত্রে ডিমটি ঠিকমতো সেদ্ধ না হলে সেই ব্যাকটেরিয়াটি কুসুমের মধ্যেই রয়ে যায় এবং ডিমটি খেলে অসুস্থ হয়ে পড়ার সম্ভাবনা থাকে।

তাহলে উপায়? মাঝেমধ্যে তো হাফ বয়েলড এগ খাওয়ার ইচ্ছা হতেই পারে অথবা সানি সাইড আপ। সারাজীবন কি আর তাহলে এসব জুটবে না খাওয়ার প্লেটে? তা কেন! তার জন্য পরামর্শ দেবো পাস্তুরাইজড ডিম কেনার। তাহলে নিশ্চিন্তমনে পছন্দমতো পদ বানিয়ে খেতে পারবেন। তবে বাচ্চাদের জন্য অবশ্যই তার বয়স পাঁচবছর না হওয়া অবধি কিছুতেই ডিম সম্পূর্ণ সেদ্ধ না করে তাকে খাওয়াবেন না।

 

Post a Comment

0 Comments