অজস্র ধন্যবাদ তোমাকে প্রশ্ন করার জন্য।
এমন অভিজ্ঞতা আমার নেই, আমি একবার যদি ঘুমিয়ে পড়ি তাহলে ডাকাত পড়লেও উঠব কিনা সন্দেহ আছে। আমি দিনের বেলা ঘুমাই না, তাই রাতে একবার ঘুমিয়ে পড়লে মরে যায়।
তবুও যদি কারো কখনও ঘুম ভেঙ্গে যায়, তাহলে সেটা দুটি কারণে ঘুম ভাঙ্গতে পারে।
এক: খুব আনন্দে মন উত্তেজিত থাকলে,
দুই: মন খারাপ থাকলে রাতে ঘুম ভেঙ্গে যায়।
এই দুটি কারণে, হয় মানুষ অতিরিক্ত খায়, নইলে খিদে পায় না।
কিন্তু
রাতে হঠাৎ করে যদি কারো ঘুম ভেঙ্গে যায় এবং খিদে পায়, তাহলে আমি মনে করি,
তখন তাঁর নিজের পছন্দমতো খাবার যদি কাছে থাকে সেটাই খেতে ইচ্ছে করবে। কারণ
আগেই বললাম, মাঝ রাতে কেন ঘুম ভেঙ্গে গেল, সেটার উপর নির্ভর করবে তাঁর
খাওয়া , এবং অবশ্যই তাঁর পছন্দ ও প্রাধান্যে পাবে ।
চলো, দেখি মাঝ রাতে খিদে পেলে কি খাওয়া যায় 🤔
1.যদি সে মিষ্টি ভালোবাসে (যদিও তুমি মিষ্টি পছন্দ কর না, আমি কিন্তু সবার কথা বলছি😍)তাহলে চোখ বুজিয়ে ফ্রিজ খুলে গপাগপ মুখে পুরে একটু জল খেয়ে ঘুমিয়ে পড়। দেখ, দশ মিনিটের মধ্যে টানটান লম্বা ঘুম হবে।
2.চকলেট সবার প্রিয়। তাই ফ্রিজে যদি এই বস্তুটি থাকে তাহলে কহি চিন্তা নাহি। প্যাকেট থেকে ছাড়িয়ে মুখে পুরে ঘুমিয়ে পড়। ও অবশ্যই একটু জল খেয়ে।
3.যদি খুব খিদে পায়, এবং ধৈর্য্য থাকে ও ঘরে, স্যান্ডউইচ বা বার্গার, করার উপকরণ থাকে তাহলে এটাও মন্দ নয়, কিন্তু এতে ঝামেলা প্রচুর এবং খাওয়ার পরে ঘুম আর হবে কি না জানি না। কিংবা যদি রোল পছন্দ করো, তাহলে সেটিও বেশ চলে। যদিও এগুলো সব ফাস্টফুড তাই, মাঝ রাতে না খাওয়াই বুদ্ধিমানের কাজ।
4.বাদাম থাকলে, একমুঠো বাদাম খেয়ে নিতে পারলে খিদে চলে যাবে। এবং শরীরে অনেক প্রোটিন ও ঢুকবে।
5.কফি যদি পছন্দ কর তাহলে এক কাপ গরম কফি ও খারাপ নয়। কফিতে খিদে ভ্যানিশ হয়ে যায়।
6.এছাড়া আমার খুব প্রিয় একটি খাবার ও ট্রাই করতে পারো, সেটা হল— ঝাল মুড়ি বা শুধু মুড়ি। শুধু মুড়ি খেলে জলে একটু চিনি গুলে নিতে পার , এতেও পেট ভরে যাবে।

0 Comments